নিজস্ব প্রতিনিধিঃ
২০২৬-২০২৭ অর্থবছরে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় নানিয়ারচরে অফল উৎপাদনশীল আম বাগানকে উৎপাদনশীন আম বাগানে রুপান্তর শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার ২০২৬-২০২৭ অর্থবছরে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ৩০জন কৃষক কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনার্থীরা জানান, পূর্বে এই এলাকায় আম বিক্রয় করা যেত না। রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে আম চাষে কৃষকরা আম চাষে উদ্যোগী হচ্ছেন। এতে করে আম চাষে সম্ভাবনা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রশিক্ষনার্থীরা।
এসময় নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা (অ. দা) মো. রাসেল সরকার, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ জুবাইদুর রহমান ভাসানী ও নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উত্তম কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

