কামরুল ইসলাম আকাশঃ
“উড়ন্ত স্বপ্ন নানিয়ারচর ক্লাব” এর খেলোয়াড়দের জন্য জার্সি উপহার দিয়েছেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ।
সম্প্রতি এক অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সিগুলো তুলে দেওয়া হয়। এ সময় ক্লাবের সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সাইফ বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নানিয়ারচরের তরুণদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ক্লাবের সদস্যরা জার্সি উপহার দেওয়ায় সাইফুল ইসলাম সাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নানিয়ারচরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় ২নং নানিয়ারচর সদর যুবদল আহ্বায়ক শামিম হোসেন ও ২নং নানিয়ারচর সদর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

