মো. কাউছারুল ইসলামঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাদকাসক্তি ও জনভোগান্তি প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত মোঃ শাহিন (২৫) ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্যায়াংঘাট এলাকার বাসিন্দা।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকাসক্তি, জনভোগান্তি সৃষ্টি এবং সামাজিক দুর্ভোগের কারণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদক, অপরাধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড দমনে মহালছড়ি উপজেলার সব এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় মহালছড়ি উপজেলা প্রশাসন।

