নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির ভেদভেদিতে ধানের শীষ প্রতীকে পথসভা করেছে ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড ভেদভেদি বাজারে পথসভায় যোগ দেন তিনি।
এর আগে সন্ধ্যায় দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভায় যোগ দেন।ব
ক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিগত সময়ে আপনারা অনেক দূর্নীতি ও অনিয়ম দেখেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে অন্য এক বাংলাদেশ দেখতে পাবেন। দূর্নীতির বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব রোধ, পর্যটন শিল্পের বিকাশ সহ সর্বক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
ভেদভেদি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইদুল হক বাদশার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল।
রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম এর সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু, রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বাসেত অপু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, জেলা তাঁতীদল আহ্বায়ক মোঃ শফি, রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল আলম নবী ও পৌর ছাত্রদল নেতা মো. জাবেদ সহ দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

