মো. মহিউদ্দিনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম দিনেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল থেকে রাঙ্গামাটি ২৯৯ নং আসনের এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ৩৩ নং মারিশ্যা ইউনিয়নে পথ সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে সরব হয়ে ওঠেছে নির্বাচনী মাঠ।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ৪নং ওয়ার্ডে প্রচারণায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো ওমর আলী, যুগ্ম আহ্বায়ক জাবেদুল আলম, যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ খাজা অপর দিকে মারিশ্যা ইউনিয়নে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দিন বাবু ও যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বাহারী।
জানা যায় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি দুটি ভাবে বিভক্ত হয়ে প্রচার কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
এসময় দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

