Sunday, July 19, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাউখালী বিএনপির দোয়া মাহফিল

Saturday, 17 January, 2026.
in কাউখালী, রাঙ্গামাটি, রাজনীতি, সর্বশেষ সংবাদ
0
বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাউখালী বিএনপির দোয়া মাহফিল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মাহাদী বিন সুলতানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙামাটির কাউখালিতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাঙামাটির কাউখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটির জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল।

কাউখালি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ সভাপতি মো. মহিউদ্দিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙামাটি জেলা মৎস্যজীবী দলের সভাপতি নুরুল কবির বাছা, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক মোঃ শফি ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল আলম বাবলু সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী তার প্রতি কতটুকু ভালোবাসা দেখিয়েছে তা সেদিন জানাযায় প্রমাণিত হয়েছে। এসময় কান্নাজড়িত কণ্ঠে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতবাসী হন।

এর আগে সকালে কাউখালি উপজেলা বিএনপির আয়োজনে ৮টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইমাম, আলেম, মাদ্রাসা শিক্ষক এবং হাফেজগণ খতমে কুরআন তেলাওয়াত করেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও জিয়া পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Previous Post

রাঙামাটিতে শীতার্তদের মাঝে মানবিক সহায়তা

Next Post

উদোন্দি সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

Next Post
উদোন্দি সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

উদোন্দি সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist