নিজস্ব প্রতিনিধিঃ
উদোন্দি সাংস্কৃতিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানিয়ারচরে বার্ষিক সংগীত প্রতিযোগিতার সমাপনী, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নানিয়ারচর সদর ইউনিয়নের ১৭মাইল চেঙ্গী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে তৈচাকমা কালচারাল একাডেমির এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপক চাকমা ২১জন নৃত্য, সঙ্গীত ও চারুকলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এসময় চেঙ্গী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও সংগঠনের প্রধান উপদেষ্টা জ্যেতি বিকাশ চাকমা, উদোন্দি সাংস্কৃতিক ঐক্য পরিষদের গানের শিক্ষক বিজ্ঞান্তর চাকমা, নানিয়ারচর ক্লাব এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক সাগর দেওয়ান ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

