কামরুল ইসলাম আকাশঃ
আপোষহীন নেত্রী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ও তার রুহের মাগফেরাত কামনায় নানিয়ারচরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দলীয় নেতাকর্মীদের রাজনীতিতে ভুমিকা রাখতেও আহ্বান জানান বক্তারা।
মিলাদ মাহফিল শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা বিএনপির সহ সভাপতি তুতি মিয়া, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম মুন্না ও নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

