নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অধীনে “আম্পায়ার কোয়ালিফাইং” কোর্সের ফলাফল অনুযায়ী বিসিবির কোয়ালিফাই আম্পায়ার নির্বাচিত হলেন, রাঙ্গামাটির তৌহিদুল ইসলাম ও আল মাহমুুদ ইমরোজ।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিত আম্পায়ার কোয়ালিফাইং কোর্সের (স্পেশাল ব্যাচ) বিসিবি আম্পায়ার কমিটির চেয়ারম্যান মির্জা ইয়াসির আব্বাস স্বাক্ষরিত এক আদেশে এই চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিসিবির অধিনে জুন ২০২৬ এর বিশেষ কোর্সে সারাদেশের অংশগ্রহণকারী ৪৫জন আম্পায়ার ৫দিনব্যাপি এই কোর্সে অংশগ্রহনের সুযোগ পান। এর মধ্য থেকে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৬জন। এতে মেধা তালিকা অনুযায়ী মো. তৌহিদুল ইসলাম ২০তম এবং আল মাহমুদ ইমরোজ অর্জন করেছে ৩৫তম স্থান।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে “আম্পায়ার কোয়ালিফাইং” কোর্সের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছর পরিক্ষায় চৌদ্দ হাজার ছয়শত জনের অধিক পরিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সেখান থেকেই পরবর্তীতে এই ৪৫জনকে চুড়ান্তভাবে কোর্সের জন্য আমন্ত্রণ জানায় বিসিবি।

