মো. মোজাফফর আহমেদঃ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছকাটাছড়ি জামে মসজিদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বাদ এশা গাছকাটাছড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের নানুপুর আরবী বিশ্ববিদ্যালয়ের আরবি লেকচারার হাফেজ, মাওলানা, মুফতি নেছার উদ্দিন সিদ্দিকী।
এতে জননন্দিত মুফাসসিরে কোরআন ও ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা, মুফতি, হাফেজ আনোয়ার হোসাইন সাইফুল্লাহ সাঈফী সহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ দ্বীন ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বার্ষিক এই ওয়াজ মাহফিলে দূর দুরান্ত থেকে ইসলাম প্রিয় মুসল্লী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

