বরকল প্রতিনিধিঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর উদ্যোগে বরকলে স্থানীয়দের মাঝে বিভিন্ন ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে অসহায় পরিবারের মাঝে ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতে ঢেউ টীন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, সেলাই মেশিন, ছাগল ও খেলার সামগ্রী সহ ২৩ জনের মাঝে আনুমানিক পঁচাশি হাজার টাকা (৮৫০০০ হাজার টাকা) আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী (আটিলারি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় মেডিক্যাল অফিসার, ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

