নিজস্ব প্রতিনিধিঃ
বাঙালী জাতির ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসব বাংলা নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার প্রধান ফটক হতে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এটি রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে রাঙামাটি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী বেলুন উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বাংলা নববর্ষ ঘিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

