বরকল প্রতিনিধিঃ
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙামাটির বরকল উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ আগস্ট) সকালে বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরকল উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম এর সঞ্চালনায় বরকল উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, বরকল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রেজাউর রহমান৷
বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, জেলা বি এনপির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা ও বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, জুলাই আন্দোলনের শহিদের জীবনে বিনিময় বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছেন স্বৈরাচারী ফ্যাসিসবাদী সরকার পতন ঘটিয়ে, ফ্যাসিস সরকারকে দেশ থেকে উৎখাত করে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থান শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। পঙ্গু ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

