বরকলে প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বরকলে ভুষনছড়া আইডিয়াল কলেজ ও বরকল উপজেলা বি এনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ভুষনছড়া আইডিয়াল কলেজ একাদশ ও আমতলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ভুষনছড়া আইডিয়াল কলেজ একাদশ ২-০ গোলে আমতলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির , রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃআবু সায়েম, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বরকল উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলামর ও বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান অসীম। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়; এটি যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, ক্রীড়া আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ সমাজের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং বরকলের বিভিন্ন এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বি এনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক এবং সঞ্চালনায় থেকে খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল জলিল।

