নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় নানিয়ারচরে বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বুড়িঘাট চেক স্টেশনের আয়োজনে এই চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের সহকারী বণ সংরক্ষক এবিএম আবু বক্কর।
এ সময় কাঠাল, বেল, তেতুল ও মেহেগনী গাছের চারা সহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।
এবিষয়ে বুড়িঘাট চেক স্টেশন কর্মকর্তা এহিয়া হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় বুড়িঘাট চেক স্টেশনে বুড়িঘাট ইউনিয়নের ২ ও ৮নং ওয়ার্ডে আজ বিনামূল্যে ৫হাজার চারা বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ১৪হাজার চারা বিতরণ করা হবে৷
এসময় নানিয়ারচর উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, বুড়িঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রমোদ খীসা ও ইউপি সদস্য মোস্তফা খান সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

