নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটি সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় নির্বাচনে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে রাঙ্গামাটি সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-২২) অংশ নেওয়ার লক্ষ্যে নানিয়ারচর জোনের উদ্যোগে খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় নির্বাচন ও বাছাই কার্যক্রম পরিচালনা করেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাইম।
এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল্লাহ নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌফিকুল ইসলাম ও নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
