Tuesday, November 24, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

পাহাড়ে উৎসবমুখর পরিবেশে রাজবন বিহারে শুরু হলো কঠিন চীবরদান

Friday, 20 November, 2026.
in ধর্ম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, সর্বশেষ সংবাদ
0
পাহাড়ে উৎসবমুখর পরিবেশে রাজবন বিহারে শুরু হলো কঠিন চীবরদান
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসানঃ

বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি ধর্মীয় আবেগ ও পুণ্য লাভের প্রত্যাশা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করলেও রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকেই হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে বিহার প্রাঙ্গণ। উৎসবকে কেন্দ্র করে পুরো রাঙামাটি শহরজুড়েও বিরাজ করছে উৎসবের আমেজ। এদিন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে।

উৎসবের প্রথম দিনে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইন ঘরের কার্যক্রম শুরু হয়। পরে চরকায় সুতা কাটার মাধ্যমে চীবর তৈরির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। বেইন ঘর উদ্বোধন করেন শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় তিনি বুদ্ধের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, কঠিন চীবরদান সম্মিলিত প্রচেষ্টা ও ত্যাগের মাধ্যমে কঠিন কাজকেও সহজ করে সম্পন্ন করার শিক্ষা দেয়।

এরপর চরকায় সুতা কেটে চীবর তৈরির কার্যক্রমের সূচনা করেন চাকমা রাজপরিবারের সদস্য জয়তি রায়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার রাজবন বিহারের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ২০৫টি বেইন। এসব বেইনে প্রায় ৮০০ নারী চীবর তৈরির কাজে অংশ নিচ্ছেন। তুলা থেকে সুতা তৈরি, রং করা, শুকানো এবং তাঁতে কাপড় বোনাসহ সম্পূর্ণ প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে চীবর প্রস্তুত করা হবে। শুক্রবার বিকেলে বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে সেই চীবর উৎসর্গ করা হবে।

উৎসবে অংশ নিতে রাঙামাটি ছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি জনপদ থেকে সড়ক ও নৌপথে পুণ্যার্থীরা রাজবন বিহারে আসছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থীর সমাগম ঘটছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাতায়াতসহ উৎসবের বিভিন্ন কার্যক্রমে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে আগতদের।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির যে নিয়ম প্রবর্তন করেছিলেন, তার অনুসরণেই কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা, কাপড় বোনা এবং চীবর প্রস্তুত করে তা বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে এ দান অনুষ্ঠিত হয়ে থাকে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে ঐতিহ্যবাহী এ কঠিন চীবরদান উৎসব উদযাপিত হয়ে আসছে। দীর্ঘ পাঁচ দশকের এই ধারাবাহিকতায় এবার ৫০তম আয়োজন ঘিরে ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, সব ধরনের দানের মধ্যে কঠিন চীবরদান সর্বোত্তম দান হিসেবে বিবেচিত।

Previous Post

রাজবন বিহারের কঠিন চীবরদান ঘিরে থাকছে রাঙামাটি পুলিশের কড়া নজরদারী

Next Post

মহালছড়িতে টমটম উল্টে আহত ৫

Next Post
মহালছড়িতে টমটম উল্টে আহত ৫

মহালছড়িতে টমটম উল্টে আহত ৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist