নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ছাত্রদল নেতার সাইফুল ইসলামের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের অসহায়ত্বের কথা জানতে পেরে তাৎক্ষণিক খাদ্যশস্য পাঠায় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম (সাইফ) এই ছাত্র নেতা।
এসময় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুম রানা, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাবু ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

