মাহাদী বিন সুলতানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় নেতাকর্মী ও জনসাধারণ কে দিলেন ঐক্যের ডাক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর ৩০০ ফুটের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন তিনি।
বক্তব্যে মার্টিন লুথার কিং এর উক্তির উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, আই হ্যাভ অ্যা প্লান। ফর দ্যা পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই মান্ট্রি। এ জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা লাগবে। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।
তিনি আরো বলেন, ‘আগামীতে ক্ষমতায় আসলে মহানবী (সা.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো। আমরা যেই ধর্মের মানুষ বা যে রাজনৈতিক দলের অনুসারী হই না কেন, যে কোনও মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে। যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। এই হোক আমাদের প্রতিজ্ঞা বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির ৫০লক্ষাধিক সমর্থক ও দলের নেতা-কর্মীরা বনানী, বিমানবন্দর সড়ক ও ৩৬জুলাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সারা ঢাকায় জড়ো হয়।
এর আগে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সহ তাদের সফর সঙ্গীরা ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়েন।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জেলা, মহানগর, পৌরসভা এবং উপজেলা পর্যায় সহ দেশের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

