মাহাদী বিন সুলতানঃ
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, স্যানিটারী ইন্সপেক্টর, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিচ্ছন্নতা কর্মীর বিদায় ও নবাগত স্বাস্থ্য কর্মকর্তার বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আতাউর রহমান চৌধুরী, বিদায়ী মেডিকেল অফিসার ডা. রায়হান ওমর ফারুক, বিদায়ী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারুক আকন, স্যানিটারী ইন্সপেক্টর মিল্টন বড়ুয়া ও বিদায়ী পরিচ্ছন্নতা কর্মী সুরত দেবী চাকমা কে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সিনিয়র নার্সগণ।
নানিয়ারচর উপজেলা ডেন্টাল চিকিৎসক সজিব কুমার দে এর সন্চালনায় মেডিকেল অফিসার সাফকাত বিন ফরিদ ও ডা. এমদাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা ভবতোষ চাকমা ও সিনিয়র নার্স জুথিকা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী কর্মকর্তা, মেডিকেল অফিসার, স্যানিটারী ইন্সপেক্টর, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিচ্ছন্নতা কর্মীরা নানিয়ারচর সদর হাসপাতালে থাকাকালীন তাদের অভিজ্ঞতার আলোকে স্মৃতিচারণ করেন। এছাড়াও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, স্যানিটারী ইন্সপেক্টরগণ পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশাব্যক্ত করেন।

