নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে সংসদ সদস্যের প্রতিনিধি প্রনব চাকমা গালা কে মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রনব চাকমা গালা নিজেকে এমপির প্রতিনিধি পরিচয় দেওয়া কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্য হাতাহাতি হয়েছে বলে জানা যায়।
এ নিয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন প্রনব চাকমা গালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন কে কেন্দ্র করে নানিয়ারচর উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।একপর্যায়ে তা হাতাহাতি ও মারাধরের মতো উত্তপ্ত পরিস্থিতির দিকে গড়ায়।
এ ঘটনার পরে প্রনব চাকমা গালা নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা নেন। পরে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙামাটি সদর হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির প্রনব চাকমা কে দেখতে রাঙামাটি হাসপাতালে যান ও তার সু চিকিৎসার খোঁজ খবর নেন।
অপরদিকে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান প্রনব চাকমা গালা কে দেখতে রাঙামাটি সদর হাসপাতালে যান। তিনিও তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার জানান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রনব চাকমা গালা বিভিন্ন দপ্তরে গিয়ে নিজেকে এমপির প্রতিনিধি পরিচয় দেওয়া কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাকে এমপির প্রতিনিধি পরিচয় দিতে মানা করার পরেও সে তা না মেনে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে দলের সিনিয়রদের সাথে কথা হয়েছে। দ্রুত সময়ে এবিষয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা তার সু চিকিৎসার নিশ্চিত করছি।
