নিজস্ব প্রতিনিধিঃ
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট নুর পেয়ারা বেগম।
বুধবার বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর বউবাজার এলাকায় এই জরিমানা আদায় করেন তিনি।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ২টি মামলায় ৩হাজার ৫শত টাকা ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারা অনুযায়ী ১হাজার ৫শত টাকা সহ মোট ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কেউ নিয়ম বহির্ভূত কোন ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অভিযানে ইসলামপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব ও ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

