নিজস্ব সংবাদদাতাঃ
অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামী কাল নানিয়ারচরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৮ নং টিলার আমলকিপাড়া এলাকায় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা জানান, নানিয়ারচরে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। গত ২৪ সালের ৫ই আগষ্ট এদেশের জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করেছে। দেশের মানুষ তার থেকে মুখ ফিরেয়ে নিয়েছে। ডিসেম্বরে তিনি আসবেন সেই চিন্তায় যারা ঘুম হারাম করে অরাজকতা সৃষ্টি করবে নানিয়ারচর উপজেলা বিএনপি তাদের কে আইনের হাতে তুলে দিবে।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, বুড়িঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

