মাহাদী বিন সুলতানঃ
আজ (১২ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত মোঃ আতিক উল্ল্যাহ’কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

