মাহাদী বিন সুলতানঃ
নানিয়ারচর উপজেলার মডেল মসজিদ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক নাজমা আশরাফি নবনির্মিত এই মডেল মসজিদে মহিলাদের নামাজের স্থান, হল রুম, ইসলামিক ফাউণ্ডেশন নানিয়ারচর উপজেলা কার্যালয়ে নির্ধারিত স্থান, মসজিদের পার্কিং এর নির্ধারিত স্থান, হজ্ব নিবন্ধন ও দাতব্য চিকিৎসা কেন্দ্রের নির্ধারিত স্থান এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আবাসিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নানিয়ারচর থানার ওসি তৌফিকুল ইসলাম এবং নানিয়ারচর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা ওবাইদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

