কামরুল ইসলাম আকাশঃ
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নির্দেশনায় নানিয়ারচর উপজেলার শিশু-কিশোর ও যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক।
গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) বিকেলে তার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় হাসান মল্লিক।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হলে শিশু-কিশোর ও যুবসমাজ মাদক, অপরাধসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
