নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে সন্ত্রাসী, চোর, মাদক কার্বারীসহ ৭ জন গ্রেফতার এবং ৩ বান্ডেল বৈদ্যুতিক তার ও লোহা কাটার ফ্রেম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে রূপনগর মাঠ সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম ও রূপনগর এলাকা থেকে মো. ওসমান কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রুপালী রংয়ের ৩ বান্ডেল বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। যার ওজন ৮০ কেজি এবং মুল্য ৮০হাজার টাকা। এছাড়াও লোহা কাটার ফ্রেম সহ ১টি ব্লেড করা হয়।
পুলিশ আরো জানায়, আসামবস্তির আমবাগান এলাকা থেকে রিপন বড়ুয়া, ইসলামপুর (পুরানবস্তি) এলাকা থেকে মোঃ সোহেল, রিজার্ভ বাজার, শুটকি পট্টি এলাকা থেকে মোঃ রুবেল কে মাদক কার্বারী হিসেবে আটক করা হয়।
এছাড়াও ডিএসবি কলোনী হতে নাইম আল মাহামুদ সাকিন ও মাঝের বস্তি পুলিশ ফাঁড়ি হতে ওয়াহেদ খান কে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এবিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

