নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে উপজেলা সমবায় কার্যালয়ের অধিনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচরে অবস্থিত জেলা পরিষদ বিশ্রামকক্ষ মিলনায়তনে এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা সমবায় কার্যালয়ের অধিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলাধীন সমবায় সমিতির ২৫জন সদস্য অংশগ্রহণ করেন। একইসাথে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট ফেনীতে ২১দিনব্যাপী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করায় সুদর্শী চাকমা ও বেলাল হোসেন কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এসময় নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ জুবাইদুর রহমান ভাসানী, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক জারিয়া বেগম ও লোচনা চাকমা, নানিয়ারচর উপজেলা সমবায় অফিসার তাপস চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

