নিজস্ব প্রতিনিধিঃ
নজরুল শতবর্ষ উৎযাপন উপলক্ষে নানিয়ারচরে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নজরুল শতবর্ষ উৎযাপন উপলক্ষে প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ক ও খ বিভাগে কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতায় মোট ১০৬জন অংশগ্রহণ করে। এতে ৫টি ইভেন্টের মধ্যে প্রথম স্থান অধিকার করে ১০জন, ২য় স্থান ৯ জন এবং ৩য় স্থান অধিকার করে ৮জন।
এসময় নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ ও উপজেলা জাসাস সভাপতি মো. শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
