নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পরিষদের এনেক্স ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এসময় পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শাশ্বত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ ও সদস্য তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও নিজ নিজ কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনায় সকল কে নির্দেশনা প্রদান করেন।

