বরকল প্রতিনিধিঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরকল ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) স্থানীয় অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট)সকালে ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটীন, দুস্থদের চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও সোলার প্যানেল সহ ১৫জনের মাঝে মানবিক এই সহায়তা প্রদান করেন, হয়।বরকলের ১২বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
এসময় জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো এমন দূর্গম পার্বত্য নদী বেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এসময় ১২বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

