নিজস্ব প্রতিনিধিঃ
টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নানিয়ারচরে আশ্রয়নকেন্দ্র পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
সোমবার দুপুরে নানিয়ারচর উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসার আশ্রয়নকেন্দ্র পরিদর্শন করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র প্রতিনিধি জোনের উপ অধিনায়ক মেজর মো. নাঈম।
নানিয়ারচর জোনের পক্ষ থেকে এসময় আশ্রয়নকেন্দ্রে আশ্রিতদের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন জোন উপ-অধিনায়ক। এসময় ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. শহিদুল ইসলাম, জোনের সেনা অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি ভাঙ্গনের কবলে পড়া এলাকার অন্যান্য বাড়িঘর ও নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড় ধ্বসে ঝুকিপূর্ণ বিদ্যালয়ের ভবন পরিদর্শন করেন তিনি।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে নানিয়ারচর জোনের আওতাধীন ঘিলাছড়ি এলাকায় ক্ষতিগ্রস্থ একটি পরিবার কে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন, ঘিলাছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আকতার সৌধ।

