Friday, July 3, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

অবশেষে সচল হলো মহাপূরম উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

Friday, 3 July, 2026.
in নানিয়ারচর, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, শিক্ষা ও স্বাস্থ্য, সর্বশেষ সংবাদ
0
অবশেষে সচল হলো মহাপূরম উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশে ৩ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করলেও প্রকল্প শুরুর ছয় বছর পরও রাঙামাটির নানিয়ারচর উপজেলার মহাপূরম উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শেষ হয়নি। দীর্ঘসূত্রতার কারণে চরম ভোগান্তি ও হতাশায় পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মহাপূরম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ছয় বছর ধরে চলমান ভবন নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। বর্তমানে শ্রমিকরা নির্মাণকাজ চালিয়ে গেলেও ভবনটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এখনো প্রস্তুত নয়।

স্থানীয়দের অভিযোগ, ২০১৯ সালে সরকারি অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হলেও নানা কারণে কাজ বারবার ধীরগতির শিকার হয়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পর্যাপ্ত শ্রেণিকক্ষের সঙ্কটে পড়াশোনা করছেন। কখনও টিনশেড কক্ষে, আবার কখনও অস্থায়ী ব্যবস্থায় ক্লাস করতে হচ্ছে। পুরাতন একটি ভবন থাকলেও তার আস্তর খসে পড়ছে। এতে চরম ঝুঁকি ও লেখাপড়ার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিভাবকদের ভাষ্য, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে ছয় বছর সময় লাগা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী মো. সোহাগ জানান, বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণকাজের দায়িত্বে অন্য ঠিকাদার প্রতিষ্ঠান ধাকলেও তিনি বছরখানেক হয় কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে ভবন নিমার্ণে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি। কাজের গুনগত মান ও নির্মাণ সামগ্রী বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শতভাগ কাজ করছে তার প্রতিষ্ঠান। ইতোমধ্যে ৮০শতাংশ কাজ সম্পন্ন করেছেন বলেও দাবি করেন মো. সোহাগ।

এবিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হোক, যাতে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশে পাঠগ্রহণ করতে পারে।

Previous Post

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে নানিয়ারচর প্রমিলা দল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist