নিজস্ব প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি প্রকল্পের আওতায় এই চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে নানিয়ারচরর উপজেলার রাঙ্গীপাড়া সূর্যমূনি এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের মাঝে ৪ হাজার চারা বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা।
এসময় আমলকি, হরিতকী, চাপালিশ, গর্জন, লটকন, জাম চম্পা ফুল, বহেড়া, জারুল, আমড়া, তাল ,তেতুল, কাউফল, কাঠবাদাম জলপাই সহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ভেষজ চারা বিতরন করা হয়।
গাছের চারা বিতরণকালে ৬৫নং গবছরি মৌজা কার্বারী তপন বিকাশ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

