নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নিরাপদ ও সুপেয় পানি সংরক্ষণে নানিয়ারচরে পানির ট্যাংকি বিতরণ ইনভিজিবল সেভেনটিন (নানিয়ারচর জোন)।
মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকার এক দরিদ্র পরিবারের মাঝে ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন এই পানির ট্যাংকি বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি।
এবিষয়ে জোন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এ অঞ্চলের অধিকাংশ পরিবারে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের প্রতিনিয়ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নানা দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা সমাধানে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে নানিয়ারচর জোন।

