মেহেদি হাসানঃ
রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফী।
এসময় রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আলমগীর হোসেন, ডিজিএফআই রাঙামাটি শাখার উপ-পরিচালক মোহাম্মদ ইফতেখার, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি থোয়াইং মং মারমা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার সেক্রেটারি মো. মানছুরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার, বিভিন্ন অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জেলার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী জেলার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। পরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে আরও আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

