নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রাষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩ জাত) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক (প্রয়োজনে মাঝারি) কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্ধকৃত বীজ, সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ ইউনিয়ন ও ব্লক ভিত্তিক বিভাজন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্ধকৃত বীজ ও সার ইউনিয়ন ও ব্লক ভিত্তিক বিভাজন আলোচনা করেন বক্তারা।
পরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ কৃষক প্রতি/ প্রতিষ্ঠান প্রতি বিতরণের জন্য বরাদ্ধকৃত চারা ইউনিয়ন/ব্লক ভিত্তিক এবং প্রতিষ্ঠান প্রতি বিভাজন করে কমিটির সদস্যরা।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান তালুকদার, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া ও নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

