নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী।
রোববার দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। নানিয়ারচর উপজেলায় পৌঁছালে জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করে নেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
এর আগে উপজেলা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ ও নানিয়ারচর থানা পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক।
ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শিক্ষার গুনগত মান ও পাঠদান বিষয়ে খোঁজ খবর নেন। পরে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং নাগরিক সেবাদান বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী নানিয়ারচর থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জেলা প্রশাসক ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদে পৌঁছালে প্রতিষ্ঠান প্রধানরা তাকে ফুল দিয়ে বরণ নেন।
এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ শেখ, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ সহ সকল দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

