নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এর নেতৃত্বে উপজেলার অসহায় ও দরিদ্র এক পরিবারের ধান কেঁটে ঘরে তুলে দিলো ছাত্রদলের কর্মীরা।
শনিবার (৬ জুন) বিকেলে নানিয়ারচর পুরাতন বাজার সংলগ্ন জলে ডোবা জমিতে দরিদ্র পরিবারের চাষ করা ধান কাঁটে ছাত্রদলের বেশ কজন নেতাকর্মী।
এ সময় বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বেশ কজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে ছাত্রদল নেতারা জানান, রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম রনি’র নির্দেশনা অনুযায়ী নানিয়ারচরে দরিদ্র এক পরিবারের ধান কেঁটে ঘরে তুলে দেওয়া হয়েছে। ছাত্রদের পাশাপাশি এলাকার অসহায়, দরিত্র ও তৃণমূল কৃষক পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন ছাত্রদলের এই নেতারা।
এবিষয়ে সুবিধাভোগী ওই পরিবারের নারী সদস্য জানান, আমার স্বামী ৩ মাস যাবৎ অসুস্থ হয়ে ঘড়ে পড়ে আছে। আমার আর্থিক অনটন ও দুর্দশার কথা জানতে পেরে সাইফুল ও হাসান আমার রোপন করা ধান কেঁটে দেওয়ার কথা বলে। আজ তারা আমার ৫শতক জমির ধান কেঁটে দিচ্ছে। আমি ওদের জন্য দোয়া করি।
