Sunday, May 31, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

Sunday, 31 May, 2026.
in অপরাধ, পার্বত্য চট্টগ্রাম, বরকল, রাঙ্গামাটি, রাজনীতি, লাইফ স্টাইল, সর্বশেষ সংবাদ, সারাবাংলা
0
রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

রাঙামাটির বরকল উপজেলায় ১৯৮৪ সালে সঙ্ঘটিত ভয়াবহ ভূষণছড়া গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

রোববার (৩১ মে) আছরের নামাজের পরে রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো: তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

এসময় বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, রাঙামাটি জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপি’র সহ সভাপতি মো বখতিয়ার উদ্দিন ও সহ- সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, ‘১৯৮৪ সালের ৩১ মে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা বরকলের ভূষণছড়ায়। ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলা বর্বর হামলায় জেএসএসের তৎকালীন সশস্ত্র শাখা মেজর রাজেশের নেতৃত্বে শান্তিবাহিনীর সন্ত্রাসীদের হাতে প্রাণ হারায় চার শতাধিক বাঙালি। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক পরিবার, পালিয়ে যায় ১৬ শ’র ও বেশি বাঙালি পরিবার।’

বক্তারা আরো বলেন, ‘এত বড় হত্যাকাণ্ডের পর তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি, হয়নি কোনো বিচার। দেয়া হয়নি ক্ষতিপূরণ।’

তারা বলেন, ‘পাহাড়ে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা এখনো বেপরোয়া, প্রতিনিয়ত ঘটাচ্ছে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির ঘটনা। বক্তারা পাহাড়ে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন, যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।’

শোকসভা শেষে নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Previous Post

নানিয়ারচরে হাতিমারা মৈত্রী ইয়ুথ ক্লাবের আয়োজনে ফুটবল

Next Post

বরকলে ভুষনছড়া জেনোসাইড ভিকটিম ফাউন্ডেশনের শোকসভা ও দোয়া মাহফিল

Next Post
বরকলে ভুষনছড়া জেনোসাইড ভিকটিম ফাউন্ডেশনের শোকসভা ও দোয়া মাহফিল

বরকলে ভুষনছড়া জেনোসাইড ভিকটিম ফাউন্ডেশনের শোকসভা ও দোয়া মাহফিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist