নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম শহরের শান্তিনগর এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানায়, গ্রেফতারকৃত ৪জন আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

