নিজস্ব প্রতিনিধিঃ
ত্রি স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা ২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে পবিত্র বুদ্ধধাতু, বুদ্ধের প্রতিমূর্তি ও বনভন্তের প্রতিচ্ছবি সম্বলিত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নানিয়ারচর বাবু চুণিলাল দেওয়ান সেতুতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভান্তের নেতৃত্বে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এর আগে রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির আয়োজনে এই মঙ্গল শোভাযাত্রাটি বিহার প্রাঙ্গন থেকে বের হয়ে বড়পুল পাড়া, ফিরিঙ্গী পাড়া, ডাকবাংলা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। পরে নানিয়ারচর বাজার ও পাতাছড়ি হয়ে রত্নাংকুর বিহারে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এসময় সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, রত্নাংকুর বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা, সাংগঠনিক সম্পাদক ঊষাকিরণ চাকমা সহ কয়েকশ দায়ক দায়িকা এতে উপস্থিত ছিলেন।

