নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ট্যুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
অনুষ্ঠানে বালক দলের চ্যাম্পিয়ন হয় পুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। বালিকা দলের চ্যাম্পিয়ন ক্যাঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ দল রানার্সআপ নির্বাচিত হয় আলোকিত তন্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও আনার্সআপ দলের পাশাপাশি সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়দের মাঝে মেডেল, ট্রফি, প্রাইজমানি ও এওয়ার্ড পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

