নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, নারী নির্যাতন ও বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

