নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে আলফা ইসলামী ইন্সুইরেন্স পিএলসি এর গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটির পর্যটন কর্পোরেশনের সানরাইজ ইকো পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলফা ইসলামী ইন্সুইরেন্সের সেলস ম্যানেজার কেআরএম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী।
আলফা রাঙামাটি ইসলামী ইন্সুইরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার ইকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এএসএম উত্তম কুমার রয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে রাঙামাটি ব্রাঞ্চের ৬জন ইউনিট ম্যানেজার ও শতাধিক ফিন্যান্সিয়াল এসোসিয়েট অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত সকলের মাঝে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। এর আগে উপস্থিত সকলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে আলফা ইসলামী ইন্সুইরেন্স পিএলসি রাঙামাটি ব্রাঞ্চের ফিন্যান্সিয়াল এসোসিয়েট কে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
