মাহাদী বিন সুলতানঃ
দুর্গম পাহাড়ে সাধারণ মানুষের জন্য নানিয়ারচরে বিনামূল্যে শীতের কম্বল বিতরণ, চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নানিয়ারচর উপজেলার চেঙ্গী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মাঠে মানবিক সহায়তার অংশ হিসেবে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়।
রাঙামাটির পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও নানিয়ারচর উপজেলার সরকারি নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের সহযোগিতায় চিকিৎসা সেবা ক্যাম্পিং এর আয়োজন করে রাঙ্গীপাড়া যুব কজমা ক্লাব ও চেঙ্গী যুব স্পোর্টিং ক্লাব।
এই চিকিৎসা সেবা ক্যাম্পিং এ ৪৮জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, বিভিন্ন বয়সী ৪০জন রোগী কে চিকিৎসা সেবা ও ৮০জন দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করে রাঙ্গীপাড়া যুব কজমা ক্লাব ও চেঙ্গী যুব স্পোর্টিং ক্লাব সদস্যরা।
এসময় স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমা, তৈচাকমা দোষর পাড়ার কার্বারী সুদর্শন চাকমা, ডাঃ অনিক বড়ুয়া, ডাঃ আনন দাশ, নানিয়ারচর উপজেলার রাঙ্গীপাড়া যুব কজমা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
