নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপি নেতা নুরুজ্জামানের ব্যপক প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে উঠান বৈঠক করে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম বড় মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, ৩ নং বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সফি, সাধারণ সম্পাদক মোঃ মালেক, ২নং সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতাকর্মীরা ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট চান।
এদিকে গতকাল সন্ধ্যায় একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৭নং টিলা এলাকায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করে বিএনপি নেতাকর্মীরা।

