মাহাদী বিন সুলতানঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় নামলেন ২৯৯নং আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে দলীয় নেতাকর্মীর বিশাল বহর নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্ণেল মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, ২৯৯নং আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ভুট্টো, সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, ওলামা দলের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হান্নান জিলানী ও মোনাজাত পরিচালনা করেন রাঙামাটি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান কাপ্তাই উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যডভোকেট দীপেন দেওয়ান।

