মাহাদী বিন সুলতানঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রচারণার প্রথম দিনেই কর্মী সমর্থকদের গণজোয়ার লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়ামে কাপ্তাই উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন, ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যডভোকেট দীপেন দেওয়ান।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্ণেল মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, ২৯৯নং আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ভুট্টো, সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল।
বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, আমি কাপ্তাইয়েরই সন্তান। আমি কাপ্তাই কে ভালোবাসি। আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। কাপ্তাই পর্যটন সম্ভাবনাময় এলাকা। এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। ধানের শীষ কে বিজয় করার জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন। তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হলে ধানের শীষ কে বিপুল ভোটে জয়লাভ করতে হবে বলেও যোগ দেন তিনি।
সভায় কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুনের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান হাওলাদার, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, জেলা তাতীদল আহ্বায়ক মোঃ শফি, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক ও সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম ও জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে অজিত কুমার তঞ্চঙ্গার নেতৃত্বে তঞ্চঙ্গা জনগোষ্ঠীর ৮০জন নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

