মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটিতে মরহুম জাহিদ স্মৃতি ফুটবল ট্যুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাঙামাটির মানিকছড়ি বিসিক মাঠে আয়োজিত ট্যুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন, ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
উদ্বোধনী খেলায় রিজার্ভ বাজার মহসিন কলোনি স্পোর্টিং ক্লাব বনাম কাটাছড়ি স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এর সভাপতিত্বে এসময় রাঙামাটির জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা মৎস্যজীবী দলের সভাপতি নুরুল কবির বাছা, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, সাপছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সওদাগর, সাবেক ওয়ার্ড ইউপি সদস্য রাজা মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সাইফুল ইসলাম ছগির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, খেলাধুলা যেমন শরীর ও মনকে সতেজ করে তেমনি খেলোয়াড়দের মাঝে সম্প্রীতি তৈরী করে। আর এই সম্প্রীতির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়। তাই মাদক কে না বলে খেলাধুলায় মনোযোগী হতে হবে বলেও জানান তিনি।
এর আগে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি কে বরণ করে নেয় আয়োজক কমিটির সদস্যরা।

